কলেজছাত্রীর পরিবারকে আইনি সহায়তার ঘোষণা ব্যারিস্টার সুমনের

২৮ এপ্রিল ২০২১, ০৪:৪৭ PM
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন © ফাইল ফটো

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় তার পরিবারকে কোনো টাকা ছাড়াই আইনি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বুধবার গণমাধ্যমের সাথে আলাপকালে এই ঘোষণা দেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক এই প্রসিকিউটর।

ব্যারিস্টার সুমন বলেন, মুনিয়া এতিম। তার বাবা-মা পৃথিবীতে বেঁচে নেই। এই এতিম মেয়ের পরিবার যদি ভালো আইনজীবী না পান তাহলে আমি তার পরিবারের পক্ষে দাঁড়াতে চাই। মুনিয়ার পরিবারকে আমি যে কোনো ধরনের আইনি সহায়তা দিতে প্রস্তুত আছি।

প্রসঙ্গত, গত সোমবার গুলশান-২ এর ১২০ নম্বর সড়ুকের ১৯ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট তেকে মিরপুরন ক্যান্টনমেন্ট পাবলি কলেজের শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান অোনভীরকে আসামী করে মামলা করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান।

একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন
  • ০৮ এপ্রিল ২০২৬
দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, বেশি কোন বি…
  • ০৮ এপ্রিল ২০২৬
সভা ছাড়াই সেমিনার আয়োজন জাকসুর, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
close