আজিমপুর গার্লস স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

১২ এপ্রিল ২০২১, ০৯:৫৬ PM

© প্রতীকী ছবি

রাজধানীর লালবাগের কালারপাড় এলাকায় মারিয়া (১৫) নামের এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মারিয়া নানা-নানি ও মায়ের সঙ্গে লালবাগের আমলীগুলার কালারপাড় এলাকায় ভাড়া বাসায় থাকত। তার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরায় বলে জানা গেছে। তিনি আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিহতের মা শিল্পী বেগম জানান, আমার মেয়ে আত্মহত্যা করেনি। সে ঘুমের ট্যাবলেট খেয়েছিল। পরে তাকে অচেনতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মেয়েকে মৃত ঘোষণা করেন। তার মেয়ের সঙ্গে নেহাল আহমেদ নামে এক ছেলে সঙ্গে সম্পর্ক আছে বলেও জানায় তিনি।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রহমান বলেন, নিহতের মা বলছে ঘুমের ওষুধ খেয়েছে। কিন্তু আমরা সুরতহালে তার গলায় দাগ পেয়েছি। তার মা বলছে ময়নাতদন্ত ছাড়া নিহতের লাশ নিয়ে যাবে। তাদের কথা সন্দেহজনক। তথ্যেও গড়মিল রয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close