থানায় হামলার ঘটনায় মাদ্রাসাছাত্র গ্রেপ্তার

১২ এপ্রিল ২০২১, ০৯:০১ AM
মাহবুবুর রহমান

মাহবুবুর রহমান © সংগৃহীত

হেফাজতে ইসলামের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহবুবুর রহমান (২৬) নামের এক মাদরাসাছাত্রকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। রোববার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাহবুব ওই এলাকার হাজীবাড়ির শাহনেওয়াজ মাস্টারের ছেলে ও ভাদুঘর মাদরাসার কামিল বিভাগের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন।

তিনি বলেন, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হামলা করা হয়। এ সময় উরুতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় মাদরাসাছাত্র মাহবুবুর রহমান। আহত হয়ে পালিয়ে সে কুমিল্লায় চিকিৎসা নিচ্ছিল। সে তার বাড়িতে ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেফতার করে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা।

এতে পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাক বাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬