প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট, মাদরাসা শিক্ষক গ্রেফতার

০৮ এপ্রিল ২০২১, ১১:০০ AM
জাহিদুল ইসলাম

জাহিদুল ইসলাম © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে লমনিরহাটের আদিতমারী উপজেলা থেকে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ওই শিক্ষকের নাম জাহিদুল ইসলাম (৩০)। তিনি ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। এছাড়া ভেলাবাড়ি নূরানি মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। তিনি চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার সাবেক ছাত্র।

বুধবার (৭ এপ্রিল) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি নুরানি মাদরাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার জাহিদুলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শেখ হাসিনা ও মোদির ছবি বিকৃত করে নিজের ফেসবুক পেজে শেয়ার দেন জাহিদুল ইসলাম। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬