কলেজছাত্রীকে ধর্ষণের পর হুমকি, বোন-ভগ্নিপতির বিরুদ্ধে মামলা

৩০ মার্চ ২০২১, ০৯:৩০ PM
ধর্ষণের পর হুমকি দেওয়ার অভিযোগে বোন-ভগ্নিপতির বিরুদ্ধে মামলা করেছেন এক কলেজছাত্রী

ধর্ষণের পর হুমকি দেওয়ার অভিযোগে বোন-ভগ্নিপতির বিরুদ্ধে মামলা করেছেন এক কলেজছাত্রী © প্রতীকী ছবি

চট্টগ্রামে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর অভিযোগ- বোনের সহায়তায় তার ভগ্নিপতি তাকে ধর্ষণ করেছেন। এ ঘটনায় সন্দীপ থানায় মামলা দায়ের করেছেন তিনি।

আসামিরা হলেন- ভগ্নিপতি আতিকুর রহমান আজাদ প্রকাশ ফরহাদ, তার বোন কাজী কামরুন্নাহার এবং গর্ভপাত ঘটানো এভার গ্রীন হেলথ সেন্টারের পরিচালক।

এজহারে বলা হয়েছে- হালিশহর চুনা ফ্যাক্টরির মোড়ে পাটোয়ারী ভবনে তার বোনের ভাড়া বাসায় এবং স্বন্দ্বীপের বাড়িতে ওই ছাত্রীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন ভগ্নিপতি আতিকুর রহমান। এ ঘটনা কাউকে বলতে নিষেধও করে তাকে হুমকিও দেন। আতিকুর ধর্ষণের ঘটনা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েকবার ধর্ষণ করেন। এতে অন্তসত্বা হয়ে পড়লে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে গর্ভপাত ঘটানো হয় তার।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ওসি মো. বশির আহম্মেদ খান গণমাধ্যমকে জানান, ভগ্নিপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এক কলেজছাত্রী ভগ্নিপতি, বোনসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান তিনি।

ধর্ষণের শিকার ওই ছাত্রীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬