প্রেমের টানে দেশের সীমানা পেরিয়ে ভারতে স্কুলছাত্রী

১৯ মার্চ ২০২১, ১০:১৯ AM

© সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী প্রেমের টানে দেশের সীমানা পাড়ি দিয়ে ভারতে গিয়েছে তার প্রেমিককে খুঁজতে। পরে তার গতিবিধি লক্ষ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের পর অই স্কুলছাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাকে পারিবারের কাছে হস্তান্তর করে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মুনতাসির এসব তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, ভারতীয় সীমান্তবর্তী গ্রামের আক্তার হোসেন নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে দেওয়ানগঞ্জের সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর। বৃহস্পতিবার বিকেলে প্রেমের টানে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যায় সে। সেখানে গিয়ে প্রেমিক আক্তার হোসেনকে খুঁজতে থাকে।

এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় বিএসএফ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ওই সে জানায়, তার বাড়ি বাংলাদেশে। পরে বিএসএফ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠায়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বে দেন কোম্পানী কমান্ডার সুবেদার আজমল হোসেন এবং বিএসএফের পক্ষে নেতৃত্বে দেন এসকে বিশাল।

জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
close