আবরার হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

০৪ মার্চ ২০২১, ০৩:৪৯ PM
আবরার ফাহাদ

আবরার ফাহাদ © ফাইল ফটো

ছাত্রলীগের হাতে নির্মমভাবে হত্যার শিকার বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জেরার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা তার জেরা শেষ করেন। এসময় আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৪ মার্চ দিন ধার্য করেন।

এর আগে গত ২৪ জানুয়ারি আসামিদের উপস্থিতে মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামানের জবানবন্দি গ্রহণ শুরু হয়। এ মামলায় মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ হত্যা মামলা করেন।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬