ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্রীকে যৌন হয়রানি

০৪ মার্চ ২০২১, ০২:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

পরীক্ষায় ফেল করানো এবং নম্বর কম দেয়ার কথা বলে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৫ ফেব্রুয়ারি খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম সোহেল রানা।

জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি সোহেল রানা ভুক্তভোগী ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন। পরে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মঙ্গলবার (২ মার্চ) খাগড়াছড়ি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা খাগড়াছড়ি সদর থানার উপপুলিশ পরিদর্শক আবু হানিফ বলেন, মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬