প্রেমিকের বাড়িতে দশম শ্রেণির ছাত্রী, সারারাত পাহারা দিলেন বাবা

০৪ মার্চ ২০২১, ১০:৩৩ AM
প্রেমিকের বাড়িতে অবস্থান করা ছাত্রীকে পাহারা দিচ্ছেন ছেলের বাবা

প্রেমিকের বাড়িতে অবস্থান করা ছাত্রীকে পাহারা দিচ্ছেন ছেলের বাবা © সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন এক কিশোরী। তবে খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছেন প্রেমিক। এ অবস্থায় ওই কিশোরী আত্মহত্যা করে ফাঁসিয়ে দিতে পারে- এমন আশঙ্কায় প্রায় দুই রাত মেয়েটিকে পাহারা দিয়েছেন প্রেমিকের বাবা।

স্থানীয়রা জানিয়েছেন, বিয়ের দাবিতে গত মঙ্গলবার সকালে গাংনী উপজেলার বাওট গ্রামের আব্দুল বারির মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ময়না ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকার প্রেমিক আকাশের বাড়িতে ওঠে। তবে খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় আকাশ। এদিকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় ময়না।

এর পরিপ্রেক্ষিতে আকাশের বাবা জহুরুল ইসলাম রাত জেগে ছেলের প্রেমিকাকে পাহারা দেন। মেয়েটি যাতে কোনো দুর্ঘটনা না ঘটায় সেজন্য পাহারা দেন তিনি। পরে বিষয়টি সমাধানে বুধবার রাতে বৈঠকে বসেন স্থানীয় গণ্যমান্য বক্তিরা। এরপর রাতেই ওই ছাত্রীকে বুঝিয়ে তার বাড়িতে পাঠানো হয়। পলাতক প্রেমিক আকাশ ফিরে এসে তাকে বিয়ে করতে রাজি না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, বিষয়টি শুনে স্থানীয় জনপ্রতিনিধিকে সমাধান করতে বলা হয়েছে। এরপরও সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
close