কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে প্রাণ গেল কলেজছাত্রের

২৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৯ PM
নিহত কলেজছাত্র কাজল গাজী

নিহত কলেজছাত্র কাজল গাজী © সংগৃহীত

কিশোর গ্যাংয়ের সহিংসতায় প্রাণ ঝরলো আরও এক শিক্ষার্থীর। গত বুধবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারিতে গুরুতর আহত হন কলেজছাত্র কাজল গাজী। গতকাল শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবারের দুই ছেলের মধ্যে কাজল গাজী ছোট ছিলেন। তার মৃত্যুতে পুরো বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি আফতাব নগরে ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে শুরু হয় মারামারি। পরে সন্ধ্যায় এলাকার সিনিয়র-জুনিয়র দুপক্ষ মীমাংসার জন্য বসলে আবারও হাতাহাতি হয়। একপর্যায়ে রড-লাঠি দিয়ে এক পক্ষ অন্য পক্ষকে হামলা করলে কাজল গাজী আহত হয়।

পরে তাকে উদ্ধার করে হাসপালে ভর্তি করা হলে গতকাল চিকিৎসাধাীন অবস্থায় মারা যানি তিনি। এ ঘটনায় নিহত কাজলের পরিবার সাত জন এবং অন্য পরিবার আট জনকে আসামি করে বাড্ডা থামায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

বাড্ডা থানার ওসি মো. পারভেজ ইসলাম জানান, আগে থেকেই দ্বন্দ ছিলো দুই পরিবারের মধ্যে। কাজল গুলশান কমার্স কলেজের প্রথমম বর্ষের শিক্ষার্থী বলে জানান তিনি।

শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে সম্ভাবনার দ্বার …
  • ০৪ এপ্রিল ২০২৬
ক্লাসরুমেও আসছে সিসি ক্যামেরা
  • ০৪ এপ্রিল ২০২৬
১৯৭২ থেকে ২০০১ সালে নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা: শিক্ষামন…
  • ০৪ এপ্রিল ২০২৬
মুক্তিযুদ্ধের প্রথম সামরিক পরিকল্পনার স্মৃতি, তেলিয়াপাড়া দি…
  • ০৪ এপ্রিল ২০২৬
শুধু এসএসসি-এইচএসসি নয়, চাকরির পরীক্ষাতেও আসছে কঠোরতা
  • ০৪ এপ্রিল ২০২৬
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের দেশপ্রেমের কো…
  • ০৪ এপ্রিল ২০২৬