পুলিশের ওপর হামলা: জবির ৪ শিক্ষার্থীর জামিন

০১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজধানীর সূত্রাপুর থানার পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চার শিক্ষার্থীসহ পাঁচজনের জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের এক হাজার টাকা মুচলেকায় জামিন দেন।

এর আগে পাঁচ আসামির পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। জামিন পাওয়া আসামিরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের সাদিক হৃদয়, নৃবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান ওরফে সিফাত, সাজেদুল ইসলাম ওরফে নাঈম, প্রাণিবিদ্যা বিভাগের মো. সোহানুর রহমান। এ ঘটনায় গ্রেফতার জয় দাস নামে অপর একজনও জামিন পেয়েছেন।

গত ২৯ জানুয়ারি পাঁচ আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালত হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই মো. আবু তালেব প্রত্যেক আসামির সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। পরে আদালত রিমান্ড আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি রাতে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী পূর্বের ঘটনার জের ধরে সূত্রাপুর থানা ছাত্রলীগের কর্মীদের উপর আক্রমণের উদ্দেশ্যে রাস্তায়  প্রতিবন্ধকতা সৃষ্টি গাড়ি ও দোকান ভাংচুর করেছিল। এসময় মামলার বাদী ও সূত্রাপুর থানার উপ-পরিদর্শক এজাজ আহমেদ রুমিসহ একদল পুলিশ তাদের গাড়ি ও দোকান ভাংচুর করতে নিষেধ করেন। এরপর তাকেসহ কর্তব্যরত পুলিশের ওপর তারা এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীর বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

এ ঘটনায় ২৯ জানুয়ারি সকালে সূত্রাপুর থানায় এজাজ আহমেদ রুমি বাদী হয়ে পাঁচ জনসহ আরো অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬