ভাড়া বাসা থেকে কলেজ অধ্যক্ষের পঁচা-গলা লাশ উদ্ধার

২৯ জানুয়ারি ২০২১, ১১:৪৯ PM
অধ্যক্ষের ভাড়া বাসা

অধ্যক্ষের ভাড়া বাসা © সংগৃহীত

তালাবদ্ধ ঘর থেকে এক কলেজ অধ্যক্ষের গলিত মরদেহ উদ্ধার করেছে ‍পুলিশ। ওই অধ্যক্ষের নাম গোলাম মোস্তফার (৪৮)। ‍তিনি মেহেরপুর গাংনী উপজেলার তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে তার মরদেহ কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া বাজারের আমজাদ আলীর ভাড়া বাড়ি থেকে গলিত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, নিহত অধ্যক্ষ কুষ্টিয়ায় একটি ভাড়া বাসায় থাকত। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ পচে দুর্গন্ধ ছড়ালে আশেপাশের লোক জানতে পারে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছ।

ট্যাগ: পুলিশ
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬