কানাডায় নদী থেকে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২৯ জানুয়ারি ২০২১, ১০:৫৯ AM
নিহত বাংলাদেশি শিক্ষার্থী সামী উজ্জামান

নিহত বাংলাদেশি শিক্ষার্থী সামী উজ্জামান © সংগৃহীত

কানাডায় একটি নদী থেকে বাংলাদেশি শিক্ষার্থী সামী উজ্জামানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৭ জানুয়ারি) ম্যানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগের ‘রেড রিভার’ নামক নদী থেকে তার মরদেহ উদ্ধার করে সিটি পুলিশ।

জানা গেছে, সামি ইউনিভার্সিটি অব ম্যানিটোবার কম্পিউটার সায়েন্সের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ম্যানিটোবায় বাইসন ট্রান্সপোর্ট নামের একটি কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে খণ্ডকালীন চাকরি করতেন। রেড রিভার নদীর কাছেই একটি অ্যাপার্টমেন্টে কয়েকজন বাংলাদেশি বন্ধুর সঙ্গে ভাড়া থাকতেন তিনি।

উইনিপেগ সিটি পুলিশ জানিয়েছে, গত ৯ জানুয়ারি থেকে সামি নিখোঁজ ছিলেন। বন্ধুরা বেশ কয়েকদিন তার খোঁজ না পেয়ে ২০ জানুয়ারি বিষয়টি পুলিশকে জানায়। এর সাতদিন পর রেড রিভার থেকে তার মরদেহ উদ্ধার করা হলো। মরদেহটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে এ পর্যন্ত উইনিপেগ পুলিশ সামির মৃত্যুর কোনো কারণ উল্লেখ করেনি। পুলিশের ধারণা এটি একটি অপমৃত্যু।

নিহত শিক্ষার্থী সামি উজ জামান বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আসাদুল ইসলামের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সামি ছোট।

আপাতত সংসদে সরকার ও বিরোধী দলের রাজনীতি কিছুদিন উপভোগ করি
  • ০৪ মার্চ ২০২৬
পুলিশের সার্জেন্টে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, স্নাতক থাকলেই …
  • ০৪ মার্চ ২০২৬
ব্যাংক হিসাব তলবের খবর, মধ্যে রাতে আসিফের স্ট্যাটাস
  • ০৪ মার্চ ২০২৬
ভুয়া টেন্ডার দেখিয়ে কোটি টাকার গাছ বিক্রির অভিযোগ জামায়াত ন…
  • ০৪ মার্চ ২০২৬
ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
  • ০৩ মার্চ ২০২৬
মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের মাঝেই নিভে গেল মায়ের প্রাণ
  • ০৩ মার্চ ২০২৬