খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় যুবককে কুপিয়ে হত্যা

২৮ জানুয়ারি ২০২১, ০৭:১১ PM
প্রতীকী

প্রতীকী

খুলনা বিশ্ববিদ্যালয়ের খানবাহাদুর আহছানউল্লা হলের গেটের বিপরীতে এলাকায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত মারামারিতে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণ করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে খুলনা মহানগরীর ইসলামনগর এলাকায় খুবির খান বাহাদুর আহসানুল্লাহ হল গেটের বিপরীতে এ ঘটনা ঘটেছে। নিহত মো. নয়ন (২৩) নগরীর গল্লামারী ইসলাম নগর এলাকার মো. মালেক সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে দিকে হরিনটানা খুবির খান বাহাদুর আহসানউল্লাহ হল গেটের বিপরীতে ‘সুজন-ইব্রাহিম’র চায়ের দোকানের সামনে নয়ন এবং রাকিব (২৩) এই দুই গ্রুপের মধ্যে পূর্ব শত্রু তার জের ধরে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে রাকিব গ্রুপের রাজু (২০) ও সুজন (২২) এবং শাকিব (২২) তিনজনে মিলে নয়নকে পেঁছন থেকে ঝাপটে ধরে।

স্থানীয়রা জানান, রাকিব ধারালো অস্ত্র দিয়ে নয়নের বুকে আঘাত করে। তাৎক্ষনিক ঘটনাস্থলে ফেলে চলে যায় ওরা। পরবর্তীতে ঘটনাস্থল থেকে নয়নের বন্ধুরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা নয়য়কে মৃত ঘোষনা করেন।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক জানান, বর্তমানে নিহত নয়নের মরদেহ খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে দেশে প্রথম ‘মেন…
  • ১১ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির পরিবহন পুলের নতুন তিনটি বাস উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬
‘ইন্সপাইরিং টিচার’ সম্মাননা পেলেন অধ্যাপক ড. এম. এ. রশিদ
  • ১১ অক্টোবর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদ্‌যাপন
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৫ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬
সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬