২৪ দিন বয়সী শিশু চুরি, ৩ দিন পর উদ্ধার

২৪ জানুয়ারি ২০২১, ০১:৫২ PM
উদ্ধার হওয়া শিশু

উদ্ধার হওয়া শিশু © টিডিসি ফটো

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে চুরি যাওয়া ২৪ দিন বয়সী শিশু তাসিনকে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার শিশুকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সালমা খাতুন (২৩) ও লুৎফর গাজী (৫৫) নামে দুজনকে আটক করা হয়েছে। সালমা খাতুন কলারোয়া সোনাবাড়ীয়া গ্রামের মিলন গাজীর স্ত্রী ও লুৎফর গাজী একই গ্রামের বাছের গাজীর ছেলে।তারা সম্পর্কে বউমা শ্বশুর হয়।

এ বিষয়ে শার্শা থানার ওসি বদরুল আলম বলেন, শিশু বাচ্চা চুরি হওয়ার পর আমরা তাকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাতে থাকি। পিবিআইয়ের সহযোগীতায় কলারোয়া সোনাবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনা দু’জনকে আটক করা হয়েছে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬