দম্পতির অন্তরঙ্গ ভিডিও ধারণ করতে গিয়ে ছাত্রলীগ নেতা ধরা

২১ জানুয়ারি ২০২১, ০১:১৪ PM
পুলিশের হাতে আটক হিমেল সিকদার

পুলিশের হাতে আটক হিমেল সিকদার © সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে গোপন ক্যামেরায় নারীর গোসলের ভিডিও ধারণ ও দম্পতির অন্তরঙ্গ ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা হিমেল সিকদারকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের ইউনিয়ন পাড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি ইউনিয়নের থলপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানান, প্রায় আট মাস আগে হিমেল সিকদার প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন। তবে পরিবারের সদস্যরা তাদের বিয়ে না মানায় সে মির্জাপুর ইউনিয়ন পাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকছিলেন। হিমেল কয়েক দিন ধরে গোপন ক্যামেরার মাধ্যমে এক তরুণীর গোসলের ভিডিও ধারণ করেন।

তিনি মঙ্গলবার রাতে এক দম্পতির অন্তরঙ্গ মুহূর্ত ধারণ করতে ঘরে গোপন ক্যামেরা স্থাপনের চেষ্টা করেন। যা দম্পতি দেখে ফেলেন। পরে সংশ্লিষ্টরা তাকে আটক করলে প্রথমে হিমেল গোপন ক্যামেরার কথা অস্বীকার করলেও তাদের চাপে ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ছাড়া বুধবার দুপুরে তার ফোনে নারীর গোসলের পাঁচটি ভিডিও দেখতে পান তারা। খবর পেয়ে রাত সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে আটক করে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন খান গণমাধ্যমকে জানান, জরুরী সভা ডাকা হয়েছে। ব্যক্তির দোষ সংগঠন নিতে পারে না। হিমেলকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বরাবর সুপারিশ পাঠানো হবে।

এ বিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল লস্কর জানান, হিমেল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার মুঠোফোন ও গোপন ক্যামেরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন
  • ০৮ এপ্রিল ২০২৬
দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, বেশি কোন বি…
  • ০৮ এপ্রিল ২০২৬
সভা ছাড়াই সেমিনার আয়োজন জাকসুর, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
close