ব্যাডমিন্টন নিয়ে বচসা, ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের

১৭ জানুয়ারি ২০২১, ১০:১৯ AM
কেরানীগঞ্জে ব্যাডমিন্টন খেলা নিয়ে বচসায় ছুরিকাঘাতে প্রাণ গেছে এক কিশোরের

কেরানীগঞ্জে ব্যাডমিন্টন খেলা নিয়ে বচসায় ছুরিকাঘাতে প্রাণ গেছে এক কিশোরের © প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সানজু মিয়া (১৫) নামে এক কিশোরের প্রাণ গেছে। শনিবার (১৬ জানুয়ারি) গভীর রাতে কেরানীগঞ্জের মীর্জাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সানজু গ্রুপের নাইম (১৬), আলভী (১৪), রোহানসহ চারজন আহত হয়।

গুরুতর জখম হয় প্রতিপক্ষ গ্রুপেরও দু’জন। তারা হলেন রবিউল ও রবিন। সংকটাপন্ন অবস্থায় পুলিশ হেফাজতে তাদেরকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

জানা গেছে, ব্যাডমিন্টন খেলা নিয়ে প্রথমে সিনিয়র-জুনিয়রদেরর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে একে অন্যের ওপর হামলা চালায়। এ সময় বিভিন্ন ধরনের দেশি অস্ত্র ব্যবহার করে তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সানজুকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে। চাকু দিয়ে আঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এ…
  • ০৪ এপ্রিল ২০২৬
আরেকটি ‘এফ-১৬’ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
  • ০৪ এপ্রিল ২০২৬
বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু
  • ০৪ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস বাধ্যতামূলক হলে বৈষম্যের শিকার হবে প্রান্তিক শ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
  • ০৪ এপ্রিল ২০২৬