ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

১৬ জানুয়ারি ২০২১, ০৪:৩০ PM
অভিযুক্ত শিক্ষক এনামুল

অভিযুক্ত শিক্ষক এনামুল © সংগৃহীত

মাদ্রাসার এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের হিলির ছাতনি চারমাথার মারফুযুল উলুম আল ইসলামীয়া নামের মাদ্রাসা থেকে

পুলিশের হাতে গ্রেফতার ওই মাদ্রাসা শিক্ষকের নাম এনামুল হক (২৬) গ্রেফতারকৃত এনামুল হক হাকিমপুর থানার তিতশ্বর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার অন্য বান্ধবীদের সঙ্গে মাদ্রাসায় পড়তে যায় ওই ছাত্রী। এসময় এনামুল হক ভুক্তভোগী ছাত্রীকে বসতে বলে অন্য ছাত্রীদের বাইরে থেকে ঘুরে আসতে বলে। অন্য শিক্ষার্থীরা চলে গেলে ওই শিক্ষক ছাত্রীকে এক পেয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগী ছাত্রী চিৎকার করলে অন্যরা এগিয়ে আসে। এসময় তারা ওই শিক্ষককে মারপিট করতে থাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ছাত্রীর সঙ্গে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত এনামুলকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬