ভাড়া না দেওয়ায় ভাড়াটিয়াকে তালাবদ্ধ, শিশুর মৃত্যু

১৪ জানুয়ারি ২০২১, ১২:৩৩ AM
আজিজা তাসমিয়া

আজিজা তাসমিয়া © সংগৃহীত

অগ্রীম ঘর ভাড়া না পেয়ে পাঁচ দিন ধরে ৬ মাসের শিশু সন্তানসহ ভাড়াটিয়া পরিবারকে তালাবদ্ধ করে রাখে বাড়ির মালিক। তালাবদ্ধ অবস্থায় বালতির পানিতে ডুবে ভাড়াটিয়ার মেয়ে আজিজা তাসমিয়ার মুত‌্যুর অভিযোগ উঠেছে। খুলনা মহানগরীর হরিণটানা রিয়াবাজার এলাকায় অমানবিক এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বুধবার (১৩ জানুয়ারি) শিশুটির বাবা-মা বাড়িওয়ালা মো. নওশেরকে দায়ী করে থানায় অভিযোগ দেন। কিন্তু পুলিশ অপমৃত্যুর মামলা গ্রহণ করে। পরে তারা আদালতে মামলা করার প্রক্রিয়া শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ডিসেম্বর মাসে কাঠের ডিজাইন মিস্ত্রি ইমদাদুল ইসলাম ও তার স্ত্রী তামান্না মাসে চার হাজার টাকা চুক্তিতে রিয়াবাজার এলাকায় একতলা বাড়ির দুইটি কক্ষ ভাড়া নেন। কিন্তু জানুয়ারি মাসের অগ্রিম ভাড়া দিতে না পারায় ৬ জানুয়ারি থেকে ঘরে শিশু সন্তানসহ তামান্নাকে তালাবদ্ধ করে রাখে বাড়িওয়ালা নওশের। এসময় তামান্নার স্বামী মোংলা ঝিউধরা এলাকায় কাঠের কাজ করছিলেন।

তামান্না ইসলাম জানান, তালাবদ্ধ অবস্থায় গত ১১ জানুয়ারি দুপুরে শিশুটি হঠাৎ খেলতে গিয়ে বালতির পানির মধ্যে উল্টে যায়। ঘরে এসে তিনি শিশুটিকে ওই অবস্থা থেকে উদ্ধার করলেও বাইরে থেকে ঘর তালাবদ্ধ থাকায় চিকিৎসকের কাছে নিতে পারেননি।

তিনি বলেন, ‘এভাবে আর যেনো কোনো মায়ের বুক খালি না হয়। আর কোনো পাষণ্ড বাড়িওয়ালা যেন এভাবে অন্যায় করতে না পারে। আমি বাড়িওয়ালার বিচার দাবি করছি।’

এ বিষয়ে লবণচোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরদার জানান, শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্তে মায়ের অসাবধানতায় শিশুটি মারা গেছে বলে প্রতীয়মান হয়েছে। গৃহকর্ত্রী শিশুটিকে গোসল করানোর সময় ফোন এলে তিনি কথা বলার জন্য সে অবস্থায় শিশুকে রেখে ছাদে যান। এদিকে শিশুটি পাত্রের পানিতে পড়ে অচেতন হয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে শিশুটি মারা যায়। তাই এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ট্যাগ: পুলিশ
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬