সুপারি কুড়াতে গিয়ে পেলেন মাদ্রাসা শিক্ষকের মরদেহ

১৩ জানুয়ারি ২০২১, ০১:২৭ PM
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলারে একটি সুপারি বাগান থেকে মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলারে একটি সুপারি বাগান থেকে মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি সুপারি বাগান থেকে এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫১) নামের ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়।

শহিদুল ইসলাম সেখানকার হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে। পিরোজপুর সদর উপজেলার নামাজপুর এলাকায় একটি দাখিল মাদ্রাসার শিক্ষকতা করেন তিনি।

জানা গেছে, সকালে বাগানের পাশের বাসিন্দা সুধারানী মজুমদার সুপারি কুড়াতে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন। তখন বিষয়টি এলাকাবাসীকে জানান তিনি। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close