দাম্পত্য জীবনে সুখী ছিলেন না, আত্মহত্যায় কলেজশিক্ষক

০৯ জানুয়ারি ২০২১, ০৫:২৫ PM
মৃনাল কান্তি দাস

মৃনাল কান্তি দাস © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মৃনাল কান্তি দাস (৪৫) নামে এক কলেজশিক্ষক আত্মহত্যা করেছেন। উপজেলার আলমনগর এলাকায় শুক্রবার রাতের এ ঘটনা ঘটে। আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি মহাবিদ্যালের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন মৃনাল।

মৃনালের সহকর্মীরা জানিয়েছেন, মৃনাল দাম্পত্য জীবনে সুখী ছিলেন না। স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানায়, আলমনগর এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়ায় থাকতেন মৃনাল। শুক্রবার রাতের খাবার শেষে তার স্ত্রী ঘুমাতে যান। এ সময় স্ত্রীর রুমের দরজা বাইরে থেকে আটকিয়ে মৃনাল পাশের রুমে চলে যান।

শনিবার সকালে স্ত্রী ঘুম থেকে উঠে বাইরে থেকে দরজা আটকানো বুঝতে পেরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ফোন করেন। পরে বিষয়টি পুলিশকেও জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মৃনালকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একদিনে দুই যুদ্ধবিমান ও একটি ব্ল্যাক হক হারাল যুক্তরাষ্ট্র,…
  • ০৪ এপ্রিল ২০২৬
কর্মীসভার ১ বছরেও কমিটি পায়নি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
  • ০৪ এপ্রিল ২০২৬
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের ধ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ভুয়া কর্মকর্তা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, তিনজন আটক
  • ০৪ এপ্রিল ২০২৬
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধের শান্তি পরিকল্পনা ভেস্ত…
  • ০৪ এপ্রিল ২০২৬
শিল্পাঞ্চলে প্রকৌশলীকে অপহরণ, মুক্তিপণ আদায়ের পর উদ্ধার
  • ০৪ এপ্রিল ২০২৬