প্রধান শিক্ষককে চেয়ার দিয়ে পেটালেন স্কুল সভাপতি

০৮ জানুয়ারি ২০২১, ০৯:৫৯ PM
আহত শিক্ষক এসএম শামসুদ্দিন

আহত শিক্ষক এসএম শামসুদ্দিন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হান্নান খানের বিরুদ্ধে প্রধান শিক্ষক এসএম শামসুদ্দিনকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক এসএম শামসুদ্দিন জানান, তিনি বিদ্যালয় কক্ষে বসে উপবৃত্তির তালিকা করছিলেন। এ সময় হান্নান খান এসে স্কুলের অপর ভবনের একটি কক্ষে (সভাপতির ভাই হামিদ খান দখল করে ঘুমান) মূল ভবন থেকে সাইড কানেকশন দিতে বলেন।

তখন প্রধান শিক্ষক তাকে ম্যানেজিং কমিটির রেজুলেশন দিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে গালাগাল পরে চেয়ার দিয়ে আঘাত করেন। হাত দিয়ে চেয়ার ঠেকাতে গেলে বাম হাতের তালু গুরুতর জখম হয়।

অভিযুক্ত মো. হান্নান খান দাবি করেন, তিনি ওই শিক্ষকের সঙ্গে একত্রে মসজিদে জুমার নামাজ পড়েন। তখন প্রধান শিক্ষকের একটি কথায় মুসল্লিদের মাঝে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

তিনি বলেন, নামাজের পর এ বিষয়ে লাইব্রেরিতে গিয়ে কথা বলতে গেলে প্রধান শিক্ষক উত্তেজিত হয়ে লাইব্রেরি কক্ষ আটকে একটি চেয়ার নিয়ে তাকে আঘাত করতে যান। তখন আরেকটি চেয়ার নিয়ে ফেরাতে গেলে কিছুটা আঘাতপ্রাপ্ত হন প্রধান শিক্ষক।

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
close