শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর কারাগারে

০৮ জানুয়ারি ২০২১, ০৮:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

নেত্রকোণার বারহাট্টায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শুক্রবার (৮ জানুয়ারী) দুপুরে এক কিশোরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ওই কিশোর (১৬) উপজেলার বৃ-আন্দাদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। পার্শ্ববর্তী বাড়ির সাত বছর বয়সের এক শিশুকে যৌন-নির্যাতনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে শিশুটির পিতা একই গ্রামের ইসমাইল মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ইছমাইল মিয়া বলেন, উভয়ের বাড়ি পরস্পরের পাশাপাশি। মঙ্গলবার সন্ধ্যায় ওই কিশোর শিশুটিকে ফুঁসলিয়ে তার বসত ঘরে নিয়ে যৌন-নির্যাতন করে। নির্যাতনে শিশুটি মারাত্মকভাবে আহত হয়। তাকে নেত্রকোণা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঘটনাটি জানার সাথে সাথে ফোর্স পাঠিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬