যুবলীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকার ছাগল চুরির অভিযোগ

০৬ জানুয়ারি ২০২১, ০৫:২৭ PM
অভিযুক্ত সাজ্জাদ হোসেন মর্তুজা

অভিযুক্ত সাজ্জাদ হোসেন মর্তুজা © ফাইল ফটো

বরগুনার বামনা উপজেলায় যুবলীগের এক নেতার বিরুদ্ধে এক শিক্ষিকার ছাগল চুরির অবিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে ছাগলটি চুরি করে নিয়ে উপজেলার কলাগাছিয়া গ্রামের নিজ বাসার ছাদে ছাগলটি জবাই করে ভাগবাটোয়ারা করে নেন বলে অভিযোগ করেছেন ওই শিক্ষকা।

অভিযুক্ত ওই যুবলীগ নেতার নাম সাজ্জাদ হোসেন মর্তুজা। তিনি বামনা উপজেলা যুবলীগের সহ-সভাপতি। আর ছাগলের মালিক স্কুলশিক্ষিকার কাজী শাহানা ফেরদৌসী শিবলী।

এ ঘটনায় তিনি বাদী হয়ে বামনা থানায় ৩ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। সাজ্জাদ ছাড়া অপর দুই হলেন আসামি কলাগাছিয়া গ্রামের স্বপন হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার (২০) ও নুরুল ইসলামের ছেলে সুমন (২০)।

শাহানা ফেরদৌসী বলেন, আমার ছোট ছোট দুই শিশুসন্তানের প্রিয় ছাগলটি আসামিরা নিয়ে জবাই করেছে। আমার সন্তানরা ছাগলটির জন্য কান্নায় ভেঙে পড়েছে। আমি থানায় অভিযোগ দেয়ার পরে উপজেলা আওয়ামী লীগের অনেক নেতা আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে।

এ বিষয়ে বামনা থানার ওসি (তদন্ত) মো. আ. মান্নান ফরাজী বলেন, ছাগল চুরির অভিযোগ পেয়ে তাৎক্ষণিক এক আসামিকে আটক করা হয়েছে। পরে বুধবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধাসহ স্থানীয় নেতার আশ্বাসে অভিযোগটি প্রত্যাহার করেন ওই স্কুলশিক্ষিকা।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬