চাকরি হারালেন মাদকাসক্ত ৬ পুলিশ

০২ জানুয়ারি ২০২১, ১০:০৯ PM

© ফাইল ফটো

মাদক সেবনের অভিযোগে দিনাজপুরের ৫০ পুলিশ সদস্যের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এতে মাদক সেবনের প্রমাণ পাওয়া ছয় পুলিশ সদস্যকে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়। গত বৃহস্পতিবার চাকরি থেকে তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, বিজয় দিবসের পর থেকে জেলার কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সদস্যদের মধ্যে প্রাথমিকভাবে ৫০ জনকে মাদক সেবনের সন্দেহে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাদের মধ্যে ছয় জনের মাদক সেবনের প্রমাণ পাওয়ায় গত বৃহস্পতিবার চাকরি থেকে তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গত ডিসেম্বর মাসে পুলিশ সদস্যদের মাদক গ্রহণ শনাক্তের কার্যক্রম শুরু হয়। জেলার সকল দপ্তরকে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষা করে মাদক গ্রহণের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬