চুয়াডাঙ্গায় নববর্ষ উদযাপন করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি
চুয়াডাঙ্গায় খ্রিস্টীয় নববর্ষ উদযাপন করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে জেলার সুমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়ে পিকনিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
নিহত ফয়জুল মণ্ডল (৩৫) সুমিরদিয়ার মৃত তাজ উদ্দিনের ছেলে। পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন তিনি। চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে পিকনিকের আয়োজন করে কিছু যুবক। আয়োজনস্থলে বিদ্যুতের সংযোগ দিতে গেলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হন ফয়জুল।
এসময় তাকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত ডা. ওয়াহিদ মাহমুদ রবিন মৃত বলে ঘোষণা করেন তাকে।