৯ শর্তে মাদক মামলায় তিন শিক্ষার্থীকে সংশোধনের সুযোগ

২৯ ডিসেম্বর ২০২০, ০৯:৫২ AM
ফেনী জেলা জর্জ আদালত

ফেনী জেলা জর্জ আদালত © ফাইল ছবি

ফেনীতে মাদক মামলায় নবম শ্রেণির ৩ শিক্ষার্থীকে সাজা না দিয়ে শর্তসাপেক্ষে প্রবেশন সুবিধা দিয়েছেন আদালত। সোমবার (২৮ ডিসেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এই রায় ঘোষণা করেন।

রায়ে শিক্ষার্থীদের স্বজন ও মানবাধিকার-কর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।

আদালত সূত্র জানায়, চলতি বছরের ২৭ জুলাই ফেনীর ফুলগাজী উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামে থেকে ৮ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ তিন ছাত্রকে আটক করে বর্ডার গার্ড (বিজিবি)।  এসময় একজনের প্যান্টের পকেট থেকে ৮ গ্রাম গাঁজা,বাকি দুজনের পকেট থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।  তারা সবাই বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। 

এ ঘটনায় আদালতে ফুলগাজী মডেল থানা পুলিশ অভিযোগপত্র জমা দেন।  গত ৭ ডিসেম্বর অভিযোগ গঠনকালে তিন ছাত্র নিজেদের দোষ স্বীকার করে অনুতপ্ত হয়। আদালত আসামিদের সামাজিক মর্যাদা, ছাত্রজীবন ও কর্মজীবনের কথা চিন্তা করে সাজা না দিয়ে ৯ শর্তে প্রবেশনের সুযোগ দেন।

প্রবেশনের শর্তগুলো মধ্যে মাদক গ্রহণ ও বিক্রয় না করে এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখা, পড়াশোনা করে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কথা রয়েছে।  এছাড়া নির্ধারিত বই পড়া, সিনেমা দেখা এবং গাছ রোপণের শর্তও দিয়েছেন আদালত।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের বেঞ্চ সহকারী মো. জসিম উদ্দিন জানান, বয়সের দিক থেকে এখনও তারা কিশোর। আসামিদের ছাত্র জীবন ও কর্মজীবনের কথা চিন্তা করে আদালত সাজা ঘোষণা না করে তাদের সংশোধনের সুযোগ দিয়েছেন। 

 

 

বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬