মাদকবিরোধী লিফলেট, যুবলীগ নেতাকে মারধর ভাইস চেয়ারম্যানের

২৮ ডিসেম্বর ২০২০, ১১:৩৩ AM
বাগেরহাটের মানচিত্র

বাগেরহাটের মানচিত্র © ফাইল ফটো

মাদক ও দুর্নীতিবিরোধী লিফলেট বিতরণ করায় উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের বিরুদ্ধে যুবলীগ নেতা ফারুক হোসেন হিরুকে মারধরের অভিযোগ পাওয়া যায়।

রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাটের শরনখোলা উপজেলার বগী গ্রামে এ মারধরের ঘটনা ঘটে। তবে হাসানুজ্জামান পারভেজ এ অভিযোগ অস্বীকার করেছেন।

উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন হিরু জানান, তিনি রবিবার সকাল থেকে কারও নাম উল্লেখ না করে মাদক ও সরকারি অনুদান আত্মসাৎ বিরোধী একটি লিফলেট বিভিন্ন এলাকায় বিতরণ করেন। এরপর সন্ধ্যায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্তকে বগী ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গেলে ভাইস চেয়ারম্যান পারভেজ উত্তেজিত হয়ে হিরুরকে মারধর শুরু করেন।

এসময় ভাইস চেয়ারম্যানের সহযোগী মাদক মামলার আসামি ওবায়দুল হকও তাকে মারধর করে নাক ও মুখে রক্তাক্ত জখম করে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা ভাইস জানান, ফারুক হোসেন হিরুর মাথায় সমস্যা আছে। সে এলাকায় পাগলের মতো ঘোরে। উপজেলা চেয়ারম্যানের সামনে সিগারেট নিয়ে দাঁড়িয়ে থাকায় তাকে সরে যেতে বলা হয়েছে। স্থানীয় একটি পক্ষ তাকে ব্যবহার করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, বিষয়টি তিনি মৌখিকভাবে শুনেছেন। এ ব্যাপারে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের দুই নাম— লেখা হল ‘বঙ্গবন্ধু শেখ …
  • ২১ এপ্রিল ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি টাইগ্রেসদের
  • ২১ এপ্রিল ২০২৬
গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আল…
  • ২১ এপ্রিল ২০২৬
এস আলম ও বেক্সিমকোর বিদেশে পাচার করা সম্পদ উদ্ধারে প্রচেষ্ট…
  • ২১ এপ্রিল ২০২৬
ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করার সুযোগ নেই : অর্থমন…
  • ২১ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের স্কুলে ইসরায়েলি হামলায় ১৩ বছরের ছাত্রসহ নিহত ২
  • ২১ এপ্রিল ২০২৬