কারামুক্ত সাংবাদিক কাজল

২৫ ডিসেম্বর ২০২০, ১১:৪৪ AM
ছেলেকে বুকে আঁকড়ে ধরেন কারামুক্ত কাজল

ছেলেকে বুকে আঁকড়ে ধরেন কারামুক্ত কাজল © টিডিসি ফটো

এক সাংসদের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল অবশেষে কারামুক্ত হয়েছেন। মুক্তির পরে পরিবারের সাথে বাড়ি ফিরেছেন তিনি। আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে কাজলের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, “ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের বলেন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। আমার সহকর্মীদের অভিনন্দন। সবাই খুব খেটেছেন এই মামলায়। বাবার জন্য পলকের (কাজলের ছেলে মনোরম পলক) লড়াই অন্যদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”

এদিকে, কাজলের বাড়ি ফেরার বিষয়ে নিশ্চিত করেছেন তার ছেলে মনোরম পলক। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সকাল সোয়া ১১টার দিকে বাবা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ১১টা ৪০ মিনিটে আমরা বাড়ি পৌঁছেছি। শারীরিকভাবে বাবা বেশ দুর্বল। মানসিকভাবে বিপর্যস্ত।’

এর আগে গত ১৭ ডিসেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ দুটি আলাদা মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে জামিন দেন। সে সময় তার আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেছেন, এখন সাংবাদিক কাজলের মুক্তিতে কোনো বাধা নেই। এর আগে দুই মামলায় তিনি জামিনে ছিলেন।

মাগুরা-১ আস‌নের সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর গত ৯ মার্চ রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানায় কাজ‌ল, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জ‌নের বিরু‌দ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় বানোয়াট তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়। পরদিন কাজল নিখোঁজ হন। ১০ ও ১১ মার্চ হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় আরও দু‌টি মামলা দায়ের হয়।

যশোরের বেনাপোল সীমান্ত থেকে গত ৩ নভেম্বর নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার বিরুদ্ধে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ এনে বিজিবি মামলা করে।

রাজধানীর হাতিরপুল এলাকায় ‘পক্ষকাল’-এর অফিস থেকে গত ১০ মার্চ সন্ধ্যায় বের হন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। এরপর থেকে তার কোনো সন্ধান না পেয়ে ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসী নয়ন।

ঢাবির হল ছাত্রদলের আহ্বায়ক সদস্য সিফাত টানা তিনবারের চ্যাম্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬