নেশার টাকা না পেয়ে বাবাকে খুন করল ছেলে!

১৮ ডিসেম্বর ২০২০, ০৩:২৪ PM
ছাদেকুল ইসলাম আটক করে স্থানীয়রা

ছাদেকুল ইসলাম আটক করে স্থানীয়রা © সংগৃহীত

নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলে ছাদেকুল ইসলামের ছুরিকাঘাতে বাবা শফিউল ইসলাম (৬০) নিহত হয়েছেন। গাইবান্ধার পলাশবাড়ীর উপজেলার বেতকাপা ইউনিয়নের রওশনবাগ বাজারে এমন ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শফিউল ইসলামের বাড়ি রওশনবাগ বাজারের পাশে কৃষ্ণপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাদেকুল একজন মাদকাসক্ত যুবক। নেশার টাকা না পেলে সে পরিবারের সদস্যদের মারধর করে। বিকেলে বাবার কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয় সে। সন্ধ্যায় বাবা শফিউল বাড়ির পাশে রওশনবাগ বাজারে গেলে ছাদেকুল পেছন থেকে এসে তার পেটে-বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়রা শফিউলকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাজারের লোকজন মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ছাদেকুলকে আটক করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close