ঢাবি ছাত্রী ধর্ষণ: জামিন পায়নি নুরের সংগঠনের দুই নেতা

১০ ডিসেম্বর ২০২০, ০৭:১৯ PM
গ্রেফতার ছাত্র অধিকার পরিষদের দুই নেতা

গ্রেফতার ছাত্র অধিকার পরিষদের দুই নেতা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লালবাগ থানায় দায়েরকৃত মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এই আদেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া ওই দুই হলো- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।

এরআগে গত ৩ ডিসেম্বর এই দুই জনসহ তিন জনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ৭ ডিসেম্বর তাদের কারাগারে পাঠানো হয়। এদিকে গত ৮ ডিসেম্বর নাজমুল হাসান সোহাগ জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাবির ওই ছাত্রী লালবাগ থানায় মামলা করেন ঢাবির ওই ছাত্রী। মামলায় মোট ছয় জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে হাসান আল মামুনকে। ধর্ষণের সহযোগী হিসেবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এই মামলার তিন নম্বর আসামি। নুর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলো, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence