হোটেলের খাবার খেয়ে উপ-নির্বাচনে দায়িত্বরত দেড় শতাধিক পুলিশ হাসপাতালে

১০ ডিসেম্বর ২০২০, ১০:২০ AM

© ফাইল ফটো

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপ-নির্বাচনে দায়িত্ব পালন করা দেড় শতাধিক পুলিশ সদস্য স্থানীয় একটি হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার( ৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে দায়িত্ব পালনকালে তারা স্থানীয় ওই হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ পুলিশ সদস্যদের ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ৪৮ পুলিশ সদস্য।

অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে বুধবার রাত ১টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তারা।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন মিঠু জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। অসুস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সদর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ট্যাগ: পুলিশ
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬