আদালতে হাজির করা হলো দেলাওয়ার হোসাইন সাঈদীকে

০৭ ডিসেম্বর ২০২০, ০১:২০ PM
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী © ফাইল ফটো

জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আদালতে হাজির করা হয়েছে। আজ সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) যাকাত তহবিলের অর্থ আত্মসাৎ ও আয়কর ফাঁকির মামলায় তাঁকে পুরান ঢাকার বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে হাজির করা হয়।

ঢাকার বিশেষ জজ আদালত-১-এ বিচারক সৈয়দা হোসনে আরার আদালতে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলাটির চার্জশুনানি অনুষ্ঠিত হবে। আয়কর ফাঁকির মামলায় তিনি একমাত্র আসামি। এছাড়া অর্থ আত্মসাতের মামলায় দেলোওয়ার হোসাইন সাঈদীসহ ছয়জন আসামি রয়েছেন।

অপর পাঁচ আসামি হলেন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।

এরমধ্যে দেলোওয়ার হোসাইন সাঈদী কারাগারে আছেন। তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড সাঁজা ভোগ করছেন। এছাড়া আবুল কালাম আজাদ ও আব্দুল হক পলাতক রয়েছেন। বাকি তিন আসামি জামিনে আছেন।

আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৮ এপ্রিল ২০২৬
‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না’
  • ১৮ এপ্রিল ২০২৬
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬