স্কুলছাত্রীর লাশের উপর দাঁড়িয়ে তিনি বললেন, অন্যদিকে খুঁজতে

১৮ নভেম্বর ২০২০, ১১:১৮ AM
নিহত স্কুলছাত্রী লিমু আক্তার লামিয়া

নিহত স্কুলছাত্রী লিমু আক্তার লামিয়া © সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় এক ভাড়াটিয়া দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে পুলিশ নিহত লিমু আক্তার লামিয়া (১০) নামের ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। লামিয়া উপজেলার সূত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সে।

স্থানীয়রা জানায়, বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে সুমন মিয়া (২৭) ও তার স্ত্রী মিলি বেগম (২০) তিন মাস আগে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। পাঁচ হাজার টাকা ভাড়া বাকি নিয়ে সম্প্রতি তাদের বাকবিতণ্ডা হয় সাহেব আলীর সঙ্গে। এতে ক্ষিপ্ত হয়ে ওই দম্পতি মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের পরিত্যক্ত ঘরে লামিয়াকে গলা কেটে হত্যা করে পাশের খালের পানিতে ফেলে রাখে।

পরে পরিবারের লোকজন লামিয়ার নিখোঁজের বিষয়টি থানায় জানিয়ে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় সুমন পানির নিচে লামিয়ার মরদেহের ওপর দাঁড়িয়ে অন্যদিকে খোঁজার পরামর্শ দেয়। তখন সন্দেহ হলে সুমনের পায়ের নিচ থেকে শিশু লামিয়ার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। এরপর সুমনকে পুলিশের হাতে ‍তুলে দেয়া হয়। এছাড়া পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ হত্যাকাণ্ডের বিষয়ে ওই দম্পতিকে জিজ্ঞাসা করলে তারা বিষয়টি স্বীকার করে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানান, স্বামী-স্ত্রী দুজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

যুবদল নেতাকে না পেয়ে কলেজ ছাত্রকে কোপালো মাদক ব্যবসায়ীরা
  • ২৮ মার্চ ২০২৬
আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ সদস্যদের বাসস্থান ও আসবাব তৈরিসহ যেসব বিষয়ে সিদ্ধান্ত …
  • ২৮ মার্চ ২০২৬
হাড্ডাহাডি লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৮ মার্চ ২০২৬
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম…
  • ২৮ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সৌদি আরব-ইরাক-সিরিয়া-কুয়ে…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence