স্ত্রীকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হত্যার চেষ্টা 

০৭ নভেম্বর ২০২০, ১০:২৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজশাহী চারঘাট উপজেলার ২নং শলুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তাতারপুর গ্রামে গৃহবধূকে ভাড়াতে সন্ত্রাসী দিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের নফর মিস্ত্রীর ছেলে মোঃ শফিকুল ইসলাম(৪৫) এর বিরুদ্ধে। এ ঘটনায় হত্যার অভিযোগ তোলা একই গ্রামের মোসাঃ হাসিয়ারা নিলা। 

এ ঘটনায় তিনি জানান, মোঃ শফিকুল ইসলামের সাথে তার বিয়ে হয় ১৯ বছর। বিয়ের পর থেকেই তিনি আমার ওপর নানা রকম মানুষিক ও শারীরিক ভাবে অত্যাচার করে আসছে। ঘরে ১ ছেলে ১ মেয়ে সন্তান রয়েছে। এই সময়ে তিনি পরকীয়ায় লিপ্ত হলে তাকে বাধা দেয়ায় আমার সাথে ঝগড়া মারপিট করাসহ পূর্বপরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য প্রাণনাশের হুমকি দিতো।

তিনি বলেন, এর আগে গত ৩ সেপ্টেম্বরে রাত ১১টায় আমার ঘরে আগে থেকে তার ভাড়া করা সন্ত্রাসী সঞ্জয় রায়কে(২৫) দশ হাজার টাকায় ভাড়া করে আনে তার স্বামী। পরে স্বামী বসতঘরে ঘুমাতে গেলে সঞ্জয় রায় আমার শয়ন ঘরে খাটের নিচে থেকে বেরিয়ে আসে। 

এরপরে আমার স্বামী আমার পিছনে গেলে এসময় সঞ্জয় আমাদের কাছে থেকে ১০হাজার টাকা দাবি করে এই কথা বলে আমাকে হত্যার উদ্দেশ্য তার হাতে থাকা অস্ত্র দিয়ে আমার শরীরে মারে আর এতে বাম হাতে লাগে এবং আমার হাত গুরুত্বর যখম হয়।

এসময় আমি চিৎকার দিলে আশেপাশের লোকজন আমাকে উদ্ধারের জন্য ছুটে আসেন, এদিকে সঞ্জয় রায় আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে।

আশেপাশের লোকজন সঞ্জয় রায়কে ধরে চারঘাট থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে তাদের সহায়তায় আমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর দুই মাস চিকিৎসাধীন থাকায় মামলা করতে বিলম্ব হয়। এজন্য গত ৫ নভেম্বর সশরীরে হাজির হয়ে মামলা দায়ের করি।  

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা চারঘাট থানার এসআই মানিক বলেন, গত ৩ সেপ্টেম্বর রাজশাহী চারঘাট উপজেলার ২নং শলুয়া ইউনিয়নের ৮ওয়ার্ডের তাতারপুর গ্রামের নফর মিস্ত্রীর ছেলে মোঃশফিকুল ইসলামে বাড়ীতে চুরির উদ্দেশ্য অর্জুন রায়ের ছেলে সঞ্জয় রায়(২৫) যায় এবং ১০ হাজার টাকা দাবী করে। সে  গৃহবধূ মোসাঃ হাসিয়ারা নিলাকে তার হাতে থাকা চাকু দিতে আঘাত করলে ঘটনাস্থলে নিলার বাম হাতে লাগে এবং গুরুত্বর যখম হয়।

এই ঘটনায় এলাকাবাসীর সহায়তা সঞ্জয় রায়(২৫) কে আটক করে জেলহাযতে পাঠায় চারঘাট থানা পুলিশ।

সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close