যৌন নিপীড়নে ২য় শ্রেণির ‘ছাত্র’ হাসপাতালে ভর্তি, ধামাচাপার চেষ্টা

০৫ নভেম্বর ২০২০, ১১:১৬ AM
হাসপাতালে ভুক্তভোগী শিশু

হাসপাতালে ভুক্তভোগী শিশু © টিডিসি ফটো

পাশবিক যৌন নিপীড়নের শিকার হয়েছেন দ্বিতীয় শ্রেণির এক ছাত্র (৯)। মঙ্গলবার জামালপুর শহরের বগাবাঈদ এলাকায় সকালে প্রতিবেশী মুদি দোকানি আব্দুস ছাত্তার (৬০) চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে তার দোকানে নিয়ে যৌন নিপীড়ন করেন।

দোকানে আরো দুই শিশুর সামনেই আব্দুস সাত্তার এমন পাশবিক কর্মকাণ্ড চালিয়েছেন বলে শিশুটির বাবা অভিযোগ করেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

অভিযোগে জানা গেছে, জামালপুর শহরের বগাবাঈদ মধ্যপাড়া এলাকার মুদি দোকানি আব্দুস সাত্তার মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রতিবেশী এক দরিদ্র রাজমিস্ত্রির নয় বছর বয়সের ছেলেকে চকলেটের লোভ দেখিয়ে ফুসলিয়ে তার দোকানে নিয়ে যান। তাকে চকোলেট খেতে দেন। এ সময় আব্দুস ছাত্তার তার পরিচিত স্থানীয় আরো দুই শিশুকে ডেকে দোকানে নিয়ে আসেন। এরপর দোকানের শাটার বন্ধ করে ওই দুই শিশুর সামনেই শিশুটির মুখচেপে ধরে বিবস্ত্র করে যৌন নিপীড়ন করেন। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

শিশুটি বাড়িতে গিয়ে তার স্বজনদের কাছে ঘটনা খুলে বলে। মঙ্গলবার সন্ধ্যার পর তাকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে যৌন নিপীড়নকারী আব্দুস ছাত্তার ও তার লেলিয়ে দেওয়া স্থানীয় কতিপয় ব্যক্তি ঘটনা ধামাচাপা দিতে শিশুটির পরিবারকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে।

বুধবার রাত ৯টার দিকে সদর হাসপাতালের দোতলায় প্রসূতি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, শিশুটির চিকিৎসা চলছে। যৌন নিপীড়নের কারণে তার পায়খানা-প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে সে কিছুটা সুস্থ।

এ বিষয়ে অভিযোগ করে শিশুর বাবা বলেন, স্থানীয় কতিপয় ব্যক্তি ঘটনা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে আমাকে থানায় যেতে নিষেধ করেন এবং ভয়ভীতি দেখান। কিন্তু ঘটনা জানাজানি হলে এখন নিপীড়নকারী দোকানদার ছাত্তারের বিরুদ্ধে গ্রামের বেশিভাগ মানুষ ক্ষেপে গেছে। ঘটনার পর থেকে আমার ছেলেটা খুবই অসুস্থ হয়ে পড়েছে। আমার ছেলের এই অবস্থায় আমি খুব দুঃশ্চিন্তায় আছি। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই। বৃহস্পতিবার থানায় গিয়ে আব্দুস ছাত্তারের বিরুদ্ধে অভিযোগ করব।

এ ঘটনা প্রসঙ্গে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, বগাবাঈদ এলাকায় যৌন নিপীড়নের শিকার ওই শিশুটির খোঁজ নিতে একজন দারোগাকে হাসপাতালে পাঠিয়েছিলাম। এ ব্যাপারে শিশুটির পরিবারের কেউ এখনো পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬