স্কুলছাত্রীকে যৌন হয়রানি অভিযোগে প্রধান শিক্ষক আটক

০৪ নভেম্বর ২০২০, ০৩:২৬ PM

© প্রতীকী ছবি

প্রাইভেট পড়ানোর সময় নিজের স্কুলের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।

মাগুরার মহম্মদপুর উপজেলার এ ঘটনায় প্রধান শিক্ষক হাফিজার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে একই উপজেলার বালিদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

হাফিজার রহমান মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের গোবরনাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান, নিজের স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় যৌন হয়রানি করেন বলে মেয়েটির বাবা পুলিশের কাছে অভিযোগ করেছেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬