গুজব ছড়িয়ে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৫ জনের কারাদণ্ড

০২ নভেম্বর ২০২০, ০৪:২৪ PM
হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর-ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে স্থানীয় দুবৃত্তরা

হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর-ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে স্থানীয় দুবৃত্তরা © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরায় হিন্দু সম্প্রদায়ের অন্তত সাতটি ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার (১ নভেম্ববর) রাতে মুরাদনগর উপজেলার ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান কমল এ কারাদণ্ড দেন।

স্থানীয় সূত্র জানায়, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারী ফ্রান্সের প্রেসিডেন্টকে সমর্থন ও তার উদ্যোগকে স্বাগত জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় বাঙ্গরা বাজার থানা এলাকার কোরবানপুর গ্রামের শংকর দেবনাথ ও কিশোর দেবনাথ। শনিবার দুপুরে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কোরবানপুর গ্রামের বাসিন্দারা। পরে অভিযুক্ত ‍দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন উপজেলার কোরবানপুর গ্রামের ধনমিয়া। স্থানীয় বিক্ষুদ্ধ জনতার দাবির মুখে সন্ধ্যায় অভিযুক্তদের আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

এ ঘটনার পর রাতেই কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আজিমুল আহসান বলেন, আগুন লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পাঁচজনকে সাজা দেয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬