নর্থ সাউথের ছাত্র পায়েল হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

০১ নভেম্বর ২০২০, ০৩:০০ PM
সাইদুর রহমান পায়েল

সাইদুর রহমান পায়েল © ফাইল ফটো

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েলকে বাস থেকে ফেলে হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (১ নভেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হানিফ পরিবহন বাসের সুপারভাইজার জনি, চালক জামাল হোসেন এবং সহকারী ফয়সাল হোসেন। রায় ঘোষণার আগে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিদের।

এর আগে গত ৪ অক্টোবর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করেন। পূর্বে আসামিরা জামিনে থাকলেও তাদের জামিন বাতিল করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী সাইদুর চট্টগ্রামের হালিশহরের গোলাম মাওলার ছেলে। ২০১৮ সালের ২১ জুলাই রাতে হানিফ পরিবহনের (নম্বর ৯৬৮৭) বাসে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন। ভোরে মুন্সীগঞ্জের গজারিয়া এলাকা থেকে নিখোঁজ হন তিনি।

পরে গত ২৩ জুলাই সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া উপজেলার ভাটেরচর সেতুর নিচে খালে পাওয়া যায় তার মরদেহ। ওই ঘটনায় তার মামা গোলাম সোহরাওয়ার্দী বিপ্লব তিনজনকে আসামি করে গজারিয়া থানায় হত্যা মামলা করেন।

হানিফ পরিবহনের বাসের সুপারভাইজার জনিকে ঢাকার মতিঝিল এবং আরামবাগ থেকে চালক জামাল হোসেন ও হেলপার ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ২৬ জুলাই চালক জামাল হোসেন মুন্সীগঞ্জের একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশের দেওয়া তথ্যমতে, চালক জবানবন্দিতে জানিয়েছেন, বাসের অটো দরজার সঙ্গে ধাক্কা লেগে সাইদুর রাস্তায় পড়ে যায়। এতে তার নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকলে মারা গেছে ভেবে তাকে পাশের ভাটেরচর সেতু থেকে নিচের খালে ফেলে দিয়ে গাড়ি চালিয়ে তারা ঢাকায় চলে আসেন।

এসএসসিতে সাবজেক্ট কমাতে কমিটি গঠনের সিদ্ধান্ত
  • ২৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে আরও তিন-চার হাজার সেনা পাঠানোর প্রস্তুতি যুক্ত…
  • ২৫ মার্চ ২০২৬
কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষার বিষয় কমানোর চিন্তা
  • ২৫ মার্চ ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে
  • ২৫ মার্চ ২০২৬
বাকি পরিশোধ করতে বলায় দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence