পূর্ব-শত্রুতার বলি কৃষকের ৩০০ কলাগাছ

০১ নভেম্বর ২০২০, ১০:১১ AM
পূর্ব-শত্রুতার বলি কৃষকের ৩০০ কলাগাছ

পূর্ব-শত্রুতার বলি কৃষকের ৩০০ কলাগাছ © টিডিসি ফটো

মেহেরপুর জেলার গাংনী উপজেলায় পূর্ব-শত্রুতার জের ধরে এক কৃষকের প্রায় ৩শ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাতের কোনো এক সময় ওই উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের বালুর খাদ নামক মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক হাবিব উদ্দিন জানান, তার দেড় বিঘা জমির প্রায় ৩শটি কলাগাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় চার লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মন্তব্য চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ভুক্তভোগী কৃষক এখনো থানায় অভিযোগ করেননি, অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close