পাকিস্তানে মাদ্রাসায় শক্তিশালী বোমা বিস্ফোরণ, বহু হতাহত

২৭ অক্টোবর ২০২০, ১২:২৫ PM
পাকিস্তানের একটি মাদ্রাসায় শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে

পাকিস্তানের একটি মাদ্রাসায় শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে © দ্য ডন

পাকিস্তানের একটি মাদ্রাসায় শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। পেশোয়ারের দির কলোনির জামিয়া জুবেরিয়া মাদ্রাসায় এ বোমা হামলার ঘটনা ঘটে।

হতাহতের মধ্যে বেশির ভাগই শিশু বলে দ্য ডন অনলাইনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনটির সামনের অংশ ধসে পড়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, বিভিন্ন স্থানে শুধু ধ্বংসযজ্ঞের চিহ্ন। কান্নায় ভারী হয়ে উঠেছে সেখানকার আশপাশ। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেখানে আগে থেকেই একটি বিস্ফোরক ভর্তি ব্যাগ সেখানে রাখা হয়েছিল বলে ধারণা করছে আনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close