রাস্তায় গাছ ফেলে পুলিশের গাড়িতে ডাকাত দলের হানা, অতঃপর...

২৫ অক্টোবর ২০২০, ০১:১৫ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © ফাইল ফটো

চাঁদপুরে রাস্তায় গাছ ফেলে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা করেছে একদল ডাকাত। এসময় তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। এছাড়া পালিয়ে গেছে আরও কয়েকজন ডাকাত। আজ রোববার (২৫ অক্টোবর) ভোররাতে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখাঁ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আটক ডাকাতদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের শুভ (২৬), নারায়ণগঞ্জের সফিক (২৮) ও মতলব উত্তরের দশানি এলাকার মোস্তফা (৩২)। পুলিশ জানিয়েছে, তারা সবাই আন্তজেলা ডাকাতদলের সদস্য।

জানা গেছে, মতলব উত্তর থানার ওসি নাসিরউদ্দিনসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা ভোরে কয়েকটি সড়কে টহল দিচ্ছিলেন। এ সময় গালিমগাঁ মসজিদের সামনে পৌঁছালে সাধারণ যানবাহন ভেবে গাছ ফেলে কয়েকজন ডাকাত। তাদের কাছাকাছি পুলিশের গাড়ি পৌঁছানো মাত্র তারা এগিয়ে আসে। এ সময় পুলিশ দেখে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে।

এ পরিস্থিতিতে পুলিশ শটগানের গুলি ছুড়লে স্থানীয়রাও এগিয়ে আসে। এসময় গণপিটুনির শিকার হন তিন ডাকাত। ওসি নাসিরউদ্দিন জানান, ঘটনার পরপর কয়েকজন ডাকাত পালিয়ে যায়। তবে তিনজনের কাছ থেকে একটি শার্টারগান, দুই রাউন্ড গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ডাকাতরা স্বীকার করেছে, তারা সাধারণ গাড়ি ভেবে ডাকাতির উদ্দেশ্যে গাছ দিয়ে অবরোধ করার চেষ্টা করে। গণপিটুনির শিকার তিন ডাকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬