ইন্টারনেটে শিশুদের আপত্তিকর ছবি-ভিডিও শেয়ার, আটক ৪৪

২৩ অক্টোবর ২০২০, ০৯:৫৯ AM
আটক হওয়া অস্ট্রেলিয়ান

আটক হওয়া অস্ট্রেলিয়ান © সংগৃহীত

শিশুদের সাথে নির্যাতন ও তাদের অধিকার ক্ষুণ্ন হওয়ার মতো উপাত্ত থাকার অভিযোগে ৪৪ জনকে আটক করেছে অস্ট্রেলিয়া পুলিশ। এছাড়াও এ থেকে অন্তত ছয় শিশুকে উদ্ধার করা হয়েছে। 

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে শেয়ার করা ছবি ও ভিডিওর ভিত্তিতে এক বছর ধরে অনুসন্ধানের পর এ ধরনের পদক্ষেপ নিল পুলিশ।

জানা গেছে, আটক ব্যক্তিদের বয়স ১৯ বছর থেকে ৫৭ বছরের মধ্যে। মোট ৩৫০টি অভিযোগ তদন্ত করে তাদের আটক করা হয়। প্রত্যেকটি অভিযোগ শিশুদের অধিকার ক্ষুণ্ন হওয়ার মতো ছবি কিংবা ভিডিও অনলাইনে পোস্ট করা সংক্রান্ত।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ভিডিওতে শিশুদের সঙ্গে অস্বাভাবিক যৌনতাও দেখানো হয়েছে।

 

সূত্র : বিবিসি

হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
close