স্বামীর লাশ নিয়ে ফিরছিলেন বাড়ি, পথে মারা গেলেন স্ত্রীও

২৩ অক্টোবর ২০২০, ১২:২৫ AM
অ্যাম্বুলেন্স

অ্যাম্বুলেন্স © ফাইল ফটো

ঢাকা থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া স্বামীর লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে অ্যাম্বুলেন্সেই পেয়ারা বেগম (৪২) নামে স্ত্রীরও মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর মাজারপাড় গ্রামে মারা যাওয়া ওই দম্পতির বাড়ি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, তিন দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে স্বামী মো. নেওয়াজ মিয়াকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দুপুরে তিনি মারা যান।

স্বামীর লাশ অ্যাম্বুলেন্সে বাড়ি নেয়ার পথে উপজেলার তক্তারচালা এলাকায় পেয়ারা বেগম অচেতন হয়ে পড়েন। স্বজনরা তাকে ওই অ্যাম্বুলেন্সেই সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

দাড়িয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম সাইফুল ইসলাম শামীম এ বিষয়ে বলেন, সাত ঘণ্টার ব্যবধানে তারা স্বামী-স্ত্রী মারা গেলেন। ঘটনাটি খুবই মর্মান্তিক বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close