চাচীকে ধর্ষণে অভিযুক্ত যুবলীগ নেতার ঘর থেকে অস্ত্র-গুলি উদ্ধার

২২ অক্টোবর ২০২০, ১১:১৯ AM
চাচীকে ধর্ষণে অভিযুক্ত যুবলীগ নেতার ঘর থেকে অস্ত্র-গুলি উদ্ধার

চাচীকে ধর্ষণে অভিযুক্ত যুবলীগ নেতার ঘর থেকে অস্ত্র-গুলি উদ্ধার © টিডিসি ফটো

নোয়াখালীর চাটখিলে চাচীকে ধর্ষণের অভিযোগে আটক যুবলীগ নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তার বসতঘর থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

আটক মজিবুল রহমান শরীফ (৩২) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওয়াতির বাড়ির রফিকুল ইসলাম খোকনের ছেলে। তিনি নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

চাটখিল থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটক শরীফকে সঙ্গে নিয়ে বুধবার রাত ৮টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইয়াছিন বাজার সংলগ্ন ওয়াতির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার তথ্যমতে বসতঘর থেকে একটি অস্ত্র, দুই রাউন্ড গুলি, বিয়ারের খালি বোতল, পাঁচটি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

ওসি আনোয়ারুল বলেন, এ ঘটনায় আটক শরীফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ভুক্তভোগী গৃহবধূ দূরসম্পর্কে শরীফের চাচী হন। বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে তিনি (গৃহবধূ) তার নিজ ঘরে ঘুমিয়েছিলেন। শরীফ কৌশলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। পরে তার বিবস্ত্র ছবি-ভিডিও ধারণ করে চলে যান।

পরে এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাটখিল থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ শরীফকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইয়াছিন বাজার থেকে আটক করে।

রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
close