গোপনে বিশ্ববিদ্যালয় ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে অনৈতিক প্রস্তাব!

১৯ অক্টোবর ২০২০, ১০:১৩ AM
বিশ্ববিদ্যালয় ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

বিশ্ববিদ্যালয় ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ © প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে ছড়ানোর ভয় দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রমাণসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ছাত্রী শনিবার (১৭ অক্টোবর) রাতে পর্নোগ্রাফি আইনে এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন সখীপুর থানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আশিক শীল (২৪) ও পাপ্পু (২৭)। তারা দুজনই সখীপুর পৌর এলাকার বাসিন্দা। সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিন আগে ওই ছাত্রীর গোসলের সময় আশিক শীল গোপনে ভিডিও করে। সেই ভিডিও পরে বন্ধু পাপ্পুকে দেখায়।

পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে অনৈতিক প্রস্তাব দেয়। এ ঘটনায় শনিবার রাতে ওই বিশ্ববিদ্যালয় ছাত্রী বাদী হয়ে সখীপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

মামলার পর পুলিশ প্রমাণসহ আশিক ও পাপ্পুকে গ্রেপ্তার করে। রবিবার (১৮ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়েছে। আসামিদের নিকট থেকে জব্দকৃত ডিভাইসগুলো তদন্তের জন্যে সিআইডিতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬