চেক জালিয়াতি মামলায় ইবি কর্মচারী গ্রেপ্তার

১৭ অক্টোবর ২০২০, ০৯:২০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মচারীকে চেক জালিয়াতির মামালয় গ্রেপ্তার করেছে পুলিশ। হাফিজুর রহমান নামের ওই কর্মচারী বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঝাড়ুদার হিসেবে কর্মরত। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি থেকে তাকে গ্রেপ্তার করেছে ইবি থানা পুলিশ। 

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ওই কর্মচারী চেক জালিয়াতির দুইটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে। তার গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি হলে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া আদালতে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, তাঁর ব্যাপারে আমরা এখনো লিখিত কোনো কাগজ-পত্র পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬