ছাত্রীকে গণধর্ষণ মামলায় দেশে প্রথম ৫ জনের মৃত্যুদণ্ড

১৫ অক্টোবর ২০২০, ১২:৩৫ PM
ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিয়েছেন টাঙ্গাইলের একটি আদালত

ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিয়েছেন টাঙ্গাইলের একটি আদালত © প্রতীকী ছবি

টাঙ্গাইলের ভুঞাপুরে এক মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

গত মঙ্গলবার অধ্যাদেশে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর ধর্ষণ মামলায় দেশে কোনো মৃত্যুদণ্ডাদেশের এটাই প্রথম আদেশ। এর আগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০০০’র খসড়া মন্ত্রিসভায় অনুমোদন হয়।

পরদিন অধ্যাদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আইনে পরিণত হয় এটি।

এরপর আজ এই আদেশ দেয়া হল। ২০১২ সালে টাঙ্গাইলের ভূঞাপুরে গণধর্ষণের শিকার হন ওই মাদ্রাসা শিক্ষার্থী।

পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কাল: পরিবহ…
  • ২২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীরা এপ্রিলের বেতন-বোনাস কব…
  • ২২ এপ্রিল ২০২৬
ইউপি সদস্যকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি
  • ২২ এপ্রিল ২০২৬
শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৩৫
  • ২২ এপ্রিল ২০২৬
হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের
  • ২২ এপ্রিল ২০২৬
ঘরে ঘরে জ্বর-জন্ডিস, যশোর হাসপাতালে ঠাঁই নেই
  • ২২ এপ্রিল ২০২৬