অভিযুক্ত ইভটিজার © সংগহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক তরুণীকে ইভটিজিংয়ের ঘটনায় এক চা বিক্রেতাকে পুলিশ হেফাজতে দিয়েছে ওই নারী।বুধবার (১৪ অক্টোবর) টিএসসি থেকে একটু দূরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত চা বিক্রেতার নাম রুক্ক মিয়া।
জানা গেছে, আজ দুপুরে ফুটপাত ধরে হেটে যাচ্ছিলেন ওই তরুণী। এ সময় তাকে বাজে মন্তব্য করেন চা বিক্রেতা রুক্কু মিয়া। তথন ওই তরুণী এর প্রতিবাদ জানিয়ে রুক্কু মিয়ার কলার চেপে ধরেন।এ সময় ওই তরুণী তাকে বলেন আপনি আমাকে টিজ করেছেন। ওই চা বিক্রেতা বিষয়টি অস্বীকার করলে তাকে চর-থাপ্পর মারেন ওই নারী। এ দৃশ্য দেখে আশেপাশের লোকজন এসে রুক্কু মিয়াকে চর মারেন। ঘটনাস্থলে একটু দূরে টিএসসির সামনে থাকা পুলিশ এসে তাকে উদ্ধার করে।
পরে লোকটি ঘটনার সত্যতা স্বীকার করে তাদের কাছে হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এখন তিনি শাহবাগ থানা পুলিশের হেফাজতে আছেন।
ইভটিজার রুক্ক মিয়ার বাড়ি হবিগঞ্জের লাখাই থাকার মুড়িয়াক গ্রামে।