ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

১২ অক্টোবর ২০২০, ০৮:৫৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

চট্টগ্রামের পটিয়ায় ১৩ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে কামরুল ইসলাম (২৮) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দক্ষিণ গোবিন্দরখীল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ওই শিক্ষক পটিয়া পৌর সদরের আল্লাই মোহম্মদীয়া মাদরাসার শিক্ষক এবং পিরোজপুরের জিয়ানগর এলাকার সুলতান ফকিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় এক মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। পটিয়া স্টেশন রোড থেকে বাসায় আসার পথে শিক্ষক কামরুল ওই শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে বলাৎকার করে। ছেলেটি বাসায় গিয়ে ঘটনাটি তার মাকে খুলে বলে।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ শিক্ষক কামরুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিষয়টি স্বীকার করেছে।

মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের
  • ০৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঝড়ের আভাস যে অঞ্চলে
  • ০৩ এপ্রিল ২০২৬
যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ
  • ০৩ এপ্রিল ২০২৬
ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের
  • ০৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১
  • ০৩ এপ্রিল ২০২৬